Today current affairs in bengali free pdf download | 9th May 2026 | hkstudy1

hkstudy1
0
Today current affairs in bengali pdf free download | 9th May 2026 | hkstudy1
আমাদের সাথে যুক্ত হোন
Telegram

Daily Current Affairs [9th May 2026] for UPSC, SSC, Banking & Railway : 

Today Current Affairs free pdf download and mock test 2026
Daily Current Affairs 2026

Current Affairs [9th May 2026]: Daily Current affairs 2026 in bengali pdf & Mock Test: 

hkstudy1 ওয়েবসাইটে 9th May 2026-এর গুরুত্বপূর্ণ Current Affairs থেকে তৈরি এই MCQ টেস্টটি বিভিন্ন Competitive Exam প্রস্তুতির জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে।

এখানে বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন MCQ দেওয়া হয়েছে, যা WBCS, SSC, Railway, Banking এবং অন্যান্য সরকারি চাকরির পরীক্ষার জন্য অত্যন্ত সহায়ক। 8th May Current Affairs Mock Test PDF

এই Today  current affairs in bengali pdf / MCQ টেস্টের মাধ্যমে আপনি প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর, ঘটনা এবং আপডেটগুলো সহজভাবে রিভিশন করতে পারবেন এবং নিজের প্রস্তুতির মান যাচাই করতে পারবেন। প্রতিটি প্রশ্ন সাম্প্রতিক আপডেটের উপর ভিত্তি করে তৈরি, যাতে আপনি সবসময় আপডেটেড থাকতে পারেন এবং পরীক্ষার জন্য প্রস্তুত থাকতে পারেন।   7 May CA Mock Test and PDF
hkstudy1 শিক্ষার্থীদের জন্য সহজ ভাষায়, নির্ভুল এবং পরীক্ষামুখী স্টাডি ম্যাটেরিয়াল প্রদান করে থাকে। নিয়মিত Daily Current Affairs, MCQ, Quiz এবং Mock Test প্র্যাকটিসের মাধ্যমে আপনি পরীক্ষার জন্য আরও ভালোভাবে প্রস্তুত হতে পারবেন এবং আত্মবিশ্বাস বৃদ্ধি করতে পারবেন।

👉 ই MCQ টেস্টটি সম্পূর্ণ করার মাধ্যমে আপনি:     1st May Daily CA in Bengali

  • 9th May 2026 গুরুত্বপূর্ণ Current Affairs দ্রুত রিভিশন করতে পারবেন
  • গুরুত্বপূর্ণ প্রশ্নের উপর দক্ষতা বাড়াতে পারবেন
  • নিজের দুর্বলতা ও শক্তি চিহ্নিত করতে পারবেন
  • সময় ব্যবস্থাপনা (Time Management) উন্নত করতে পারবেন 22 April Current Affairs
  • পরীক্ষার জন্য আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে

এখনই MCQ টেস্ট শুরু করুন এবং hkstudy1-এর সাথে আপনার প্রস্তুতিকে আরও শক্তিশালী করে তুলুন।    Daily Current Affairs 23 April

International News :

1. ভারত ও ভিয়েতনামের দ্বিপাক্ষিক সম্পর্ক 'উন্নত ব্যাপক কৌশলগত অংশীদারি' (Enhanced Comprehensive Strategic Partnership)-এ উন্নীত:

  • 🎯Exam Focus Points :
  • মে ২০২৬-এ ভিয়েতনামের প্রেসিডেন্ট টো লাম ভারত সফরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করেন।
  • ভারত-ভিয়েতনাম সম্পর্ক ২০০৭-এর Strategic Partnership → ২০১৬-এর Comprehensive Strategic Partnership → ২০২৬-এ সর্বোচ্চ স্তরে উন্নীত।
  • দুই দেশের মধ্যে মোট ১৩টি MoU স্বাক্ষরিত হয়েছে।
  • MoU-এর প্রধান ক্ষেত্র: ডিজিটাল পেমেন্ট, Rare Earth, প্রতিরক্ষা, শিক্ষা, সংস্কৃতি ও ওষুধ প্রস্তুত।
  • ২০২৫ সালে ভারত-ভিয়েতনাম দ্বিপাক্ষিক বাণিজ্য ছিল ১৬.৫ বিলিয়ন মার্কিন ডলার।
  • ২০৩০ সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২৫ বিলিয়ন মার্কিন ডলার।
  • ভারতের UPI ও ভিয়েতনামের Fast Payment System সংযোগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
  • NPCI International ও NAPAS-এর মধ্যে Cross-border QR payment চুক্তি হয়েছে।
  • Rare Earth ক্ষেত্রে IREL (India) Ltd ও ভিয়েতনামের ITRRE-এর মধ্যে গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
  • Rare Earth খনিজ EV, Semiconductor ও Defence প্রযুক্তিতে ব্যবহৃত হয়।
  • Rare Earth সহযোগিতা চীনের আধিপত্য কমাতে সহায়ক হবে।
  • ভারত-ভিয়েতনাম ‘2+2 Ministerial Dialogue’ চালু করার সিদ্ধান্ত নিয়েছে।
  • ভিয়েতনাম ভারতের BrahMos ক্ষেপণাস্ত্র কেনার আগ্রহ প্রকাশ করেছে।

2. EV ব্যাটারি রিসাইক্লিং ক্ষমতা বাড়াতে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের যৌথ ১৬৯ কোটি টাকার প্রকল্প :

  • 🎯Exam Focus Points :
  • প্রকল্পটি ভারত-ইইউ Trade and Technology Council (TTC)-এর Working Group 2-এর অধীনে চালু হয়েছে।
  • Working Group 2-এর মূল বিষয়: Green & Clean Energy Technology।
  • প্রকল্পের মোট বাজেট ১৫.২ মিলিয়ন ইউরো (প্রায় ১৬৯ কোটি টাকা)।
  • প্রকল্পে যৌথভাবে অর্থায়ন করছে EU-এর Horizon Europe ও ভারতের ভারী শিল্প মন্ত্রক (MHI)।
  • ব্যবহৃত EV Battery থেকে মূল্যবান খনিজ পুনরুদ্ধার করা হবে।
  • পুনরুদ্ধারযোগ্য প্রধান খনিজ: Lithium, Cobalt, Nickel ও Graphite।

3. অনাস্থা প্রস্তাবে পরাজয়: ক্ষমতাচ্যুত হলেন সলোমন দ্বীপপুঞ্জের প্রধানমন্ত্রী জেরেমিয়াহ মানেলে :

  • 🎯Exam Focus Points :
  • মে ২০২৬-এ সলোমন দ্বীপপুঞ্জের প্রধানমন্ত্রী জেরেমিয়াহ মানেলে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হন।
  • Solomon Islands পার্লামেন্টে অনাস্থা প্রস্তাবের পক্ষে ২৬ ও বিপক্ষে ২২ ভোট পড়ে।
  • Solomon Islands দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ দ্বীপরাষ্ট্র।
  • কৌশলগত অবস্থানের কারণে দেশটি USA, Australia ও China-এর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
  • দেশটি ওশেনিয়া মহাদেশের Melanesia অঞ্চলে অবস্থিত।
  • Solomon Islands-এর রাজধানী হলো Honiara। currency-dollar
  • Solomon Islands-এর বর্তমান Governor-General হলেন Sir David Tiva Kapu
  • সাম্প্রতিক বছরগুলোতে Solomon Islands-কে চীনপন্থী রাষ্ট্র হিসেবে দেখা হয়।
National news:

1. CSIR-CRRI এবং BPCL-এর যৌথ প্রকল্প 'ইন্ডিয়া বুক অফ রেকর্ডস' ও 'এশিয়া বুক অফ রেকর্ডস'-এ স্থান পেল:

  • 🎯Exam Focus Points :
  • CSIR-CRRI ও BPCL যৌথভাবে এই প্রযুক্তিগত মাইলফলক অর্জন করেছে।
  • CSIR-CRRI: Council of Scientific and Industrial Research - Central Road Research Institute (কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ - সেন্ট্রাল রোড রিসার্চ ইনস্টিটিউট)।
  • BPCL: Bharat Petroleum Corporation Limited (ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড)।
  • প্রকল্পটি “End-of-Life Plastic থেকে তৈরি Geocell ব্যবহার করে নির্মিত প্রথম Roadblock Section” হিসেবে রেকর্ডভুক্ত হয়েছে।
  • পরিত্যক্ত কঠিন প্লাস্টিক বর্জ্য প্রক্রিয়াজাত করে 3D Technical Textile Geocell তৈরি করা হয়েছে।
  • Geocell মাটির স্থায়িত্ব ও রাস্তার Load-bearing Capacity বৃদ্ধি করে
  • NHAI-এর সহায়তায় ১১ জুলাই ২০২৫-এ প্রযুক্তিটির প্রথম পরীক্ষামূলক ব্যবহার করা হয়।
  • পরীক্ষামূলক প্রয়োগস্থল: DND-Faridabad-KMP Expressway-এর Elevated Section (Loop No. 1), New Delhi।

2. ১৫০ তম বার্ষিকীতে 'বন্দে মাতরম'-কে জাতীয় সঙ্গীতের মতো আইনি মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত কেন্দ্রের:

  • 🎯Exam Focus Points :
  • ‘বন্দে মাতরম’ গানটি ১৮৭৫ সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচনা করেন।
  • কেন্দ্রীয় মন্ত্রিসভা ‘বন্দে মাতরম’-কে জাতীয় সঙ্গীতের সমমানের আইনি সুরক্ষা দেওয়ার প্রস্তাব অনুমোদন করেছে।
  • এই পরিবর্তনের জন্য Prevention of Insults to National Honour Act, 1971 সংশোধন করা হবে।
  • ১৯৫০ সালে Constituent Assembly ‘জনগণমন’-কে National Anthem ও ‘বন্দে মাতরম’-কে National Song হিসেবে গ্রহণ করে।
  • ‘বন্দে মাতরম’ গাওয়ার সময় বাধা সৃষ্টি বা অসম্মান প্রদর্শন দণ্ডনীয় অপরাধ হবে।
  • অপরাধের শাস্তি: সর্বোচ্চ ৩ বছর কারাদণ্ড, জরিমানা বা উভয়ই।
  • ‘বন্দে মাতরম’ প্রথম প্রকাশিত হয় ‘আনন্দমঠ’ উপন্যাসে (১৮৮২)।
  • ‘আনন্দমঠ’-এর রচয়িতা ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
  • বন্দে মাতরম’ ভারতীয় স্বাধীনতা আন্দোলনের অন্যতম প্রধান জাতীয়তাবাদী স্লোগান ছিল।

3. অপারেশন সিন্দুর'-এর প্রথম বর্ষপূর্তি: সশস্ত্র বাহিনীর সাহসিকতাকে সামরিক শ্রদ্ধার্ঘ্য ভারতের:

  • 🎯Exam Focus Points :
  • ২২ এপ্রিল ২০২৫-এ পহেলগামের বাইসারন উপত্যকায় জঙ্গি হামলায় ২৬ জন পর্যটক নিহত হন।
  • অপারেশন সিন্দুর পরিচালিত হয় ৭ মে ২০২৫ মধ্যরাতে।
  • পুরো অপারেশন সম্পন্ন করতে সময় লাগে ৮৮ ঘণ্টা।
  • এটি ছিল Army, Navy ও IAF-এর যৌথ Tri-services Mission।
  • পাকিস্তান ও PoJK-এ ৯টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়।
  • লক্ষ্যবস্তু জঙ্গি সংগঠন: LeT, JeM ও HuM ।
  • অপারেশন সিন্দুরে ১০০-রও বেশি জঙ্গি নিহত হয়।
  • ভারত Indus Waters Treaty স্থগিত (Abeyance) করে।
  • অপারেশন সিন্দুরকে ভারতের ‘Non-contact War’-এর উদাহরণ বলা হয়
  • পাকিস্তানি নাগরিকদের জন্য ভারতের ভিসা পরিষেবা বন্ধ করা হয়।

4. NCRB-এর নতুন রিপোর্ট: ২০২৪ সালে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর তালিকায় দেশের মধ্যে শীর্ষে দিল্লি :

  • 🎯Exam Focus Points :
  • NCRB (National Crime Records Bureau) ২০২৪ সালের সড়ক দুর্ঘটনা রিপোর্ট প্রকাশ
  • NCRB কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ সংস্থা।
  • ৯টি মেট্রোপলিটন শহরের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যু তালিকা
  • Rank Mega City
    1Delhi(1658 জন নিহত)
    2Bengaluru(877 জন নিহত)
    3Joypur(799 জন নিহত)
  • প্রতি লক্ষ জনসংখ্যায় মৃত্যুহারে জয়পুর শীর্ষে (Crime Rate: 26.0)।
  • রাজ্যভিত্তিক মৃত্যুর নিরিখে
  • Rank State
    1UP(27,071 জন নিহত)
    2Tamil Nadu(20,390 জন নিহত)
    3Maharashtra(19,475 জন নিহত)

5. মাতৃ ও শিশু স্বাস্থ্য পরিষেবাকে আরও শক্তিশালী করতে কেন্দ্রের নতুন ডিজিটাল উদ্যোগ 'JANANI' প্ল্যাটফর্মের সূচনা:

  • 🎯Exam Focus Points :
  • JANANI প্ল্যাটফর্ম চালু করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক (MoHFW)।
  • JANANI-এর পূর্ণরূপ: Journey of Antenatal, Natal and Neonatal Integrated Care।
  • প্ল্যাটফর্মটির মূল লক্ষ্য Maternal and Child Health Tracking।ধি
  • QR-code যুক্ত ডিজিটাল Mother and Child Health (MCH) Card চালু করা হয়েছে।ি
  • QR-code Card সারা ভারত থেকে সহজে স্ক্যান করা যাবে।
  • JANANI প্ল্যাটফর্ম U-WIN-এর সঙ্গে সংযুক্ত।
Appointment :

1.CBFC-এর নতুন চেয়ারম্যান নিযুক্ত হলেন শশী শেখর ভেম্পতি; প্রসূন জোশীর স্থলাভিষিক্ত:

  • 🎯Exam Focus Points :
  • শশী শেখর ভেম্পতি CBFC-এর নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন।
  • তথ্য ও সম্প্রচার মন্ত্রক তাঁকে ৩ বছরের মেয়াদের জন্য নিয়োগ করেছে।
  • তিনি প্রসূন জোশীর স্থলাভিষিক্ত হয়েছেন।
  • প্রসূন জোশী বর্তমানে প্রসার ভারতীর চেয়ারম্যান পদে দায়িত্ব নিয়েছেন।
  • শশী শেখর ভেম্পতি IIT Bombay-এর প্রাক্তন ছাত্র।
  • তিনি ২০১৭–২০২২ সাল পর্যন্ত প্রসার ভারতীর CEO ছিলেন।
  • প্রসার ভারতী দূরদর্শন ও অল ইন্ডিয়া রেডিওর নিয়ন্ত্রক সংস্থা।
  • ভেম্পতি AI4India.org-এর সহ-প্রতিষ্ঠাতা।
  • CBFC-এর পূর্ণরূপ: Central Board of Film Certification।
  • CBFC-এর সদর দপ্তর মুম্বাইয়ে অবস্থিত।
  • CBFC ভারতে চলচ্চিত্রের Certification প্রদান করে।
Awards :

1. ক্যামব্রিজ ডেডিকেটেড টিচার অ্যাওয়ার্ডস ২০২৬: দক্ষিণ এশিয়া বিভাগে সেরার শিরোপা জিতলেন ভারতের সোমা মণ্ডল:

  • 🎯Exam Focus Points :
  • Cambridge Dedicated Teacher Awards পরিচালনা করে Cambridge University Press & Assessment।
  • এই পুরস্কার বিশ্বজুড়ে শিক্ষকদের অসামান্য অবদানকে স্বীকৃতি দেয়।
  • ২০২৬ সালে ১২৬ টি দেশ থেকে ১২,০০০-এরও বেশি মনোনয়ন জমা পড়ে।
  • দিল্লির GD Goenka Public School-এর শিক্ষিকা সোমা মণ্ডল South Asia অঞ্চলের সেরা শিক্ষক নির্বাচিত হয়েছেন।
  • সোমা মণ্ডল বিজ্ঞান শিক্ষিকা হিসেবে কর্মরত।
  • তিনি Environmental Studies-এ স্নাতকোত্তর ডিগ্রিধারী।
  • বিদ্যালয়ে Climate-focused Curriculum তৈরির জন্য তাঁকে এই সম্মান দেওয়া হয়েছে।
  • সোমা মণ্ডল বিশ্বব্যাপী নির্বাচিত ৯ জন Regional Winner-এর একজন।
  • পুরস্কার হিসেবে তিনি ৫০০ পাউন্ড মূল্যের বই ও একটি ট্রফি পাবেন।
  • ২০২৬ সালের নতুন Cambridge Textbook-এর ‘Thank You’ পৃষ্ঠায় তাঁর নাম প্রকাশিত হবে।
  • অনলাইন Public Voting-এর মাধ্যমে ২ জুন ২০২৬-এ Global Winner ঘোষণা করা হবে।
Sports :

1. দিল্লির ত্যাগরাজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে ২২তম কমনওয়েলথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ ২০২৬ :

  • 🎯Exam Focus Points :
  • ২০২৬ সালে Commonwealth Table Tennis Championship-এর ২২তম সংস্করণ অনুষ্ঠিত হবে।
  • প্রতিযোগিতা ২৭ জুলাই থেকে ২ আগস্ট ২০২৬ পর্যন্ত চলবে।
  • টুর্নামেন্টটি মোট ৭ দিন ধরে অনুষ্ঠিত হবে।
  • প্রতিযোগিতার ভেন্যু: Thyagraj Stadium, New Delhi।
  • দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এই আয়োজনের ঘোষণা করেছেন।
  • টুর্নামেন্টটি যৌথভাবে আয়োজন করছে Delhi Government ও TTFI।
  • TTFI-এর পূর্ণরূপ: Table Tennis Federation of India।
  • এবারের আসরে ৩৫টিরও বেশি Commonwealth দেশের খেলোয়াড় অংশ নেবেন।।
  • অংশগ্রহণকারী গুরুত্বপূর্ণ দেশ: England, Australia, Canada, New Zealand ও Singapore।
  • আয়োজনটি ভারতের Vision 2036 Olympics Mission-এর অংশ।
  • লক্ষ্য: দিল্লির ক্রীড়া পরিকাঠামোকে বিশ্বমানের স্তরে উন্নীত করা।
Obituary:

1. বিশ্বের প্রথম ২৪ ঘণ্টার নিউজ চ্যানেল CNN-এর প্রতিষ্ঠাতা টেড টার্নার ৮৭ বছর বয়সে প্রয়াত :

  • 🎯Exam Focus Points :
  • টেড টার্নার বিশ্বের প্রথম ২৪ ঘণ্টার নিউজ চ্যানেল CNN প্রতিষ্ঠা করেন।
  • CNN (Cable News Network) প্রতিষ্ঠিত হয় ১ জুন ১৯৮০ সালে।
  • NN বিশ্ব সাংবাদিকতায় যুগান্তকারী পরিবর্তন আনে।
  • ১৯৯১ সালে টেড টার্নার Time Magazine-এর “Man of the Year” সম্মান পান।
  • তিনি তাঁর বাবার Billboard Company-কে বড় মিডিয়া সাম্রাজ্যে পরিণত করেন।
  • তাঁর মিডিয়া নেটওয়ার্কের অন্তর্ভুক্ত ছিল TBS, TNT, TCM ও Cartoon Network।
  • টেড টার্নার Atlanta Braves (Baseball) ও Atlanta Hawks (Basketball)-এর মালিক ছিলেন।
  • তিনি ১৯৭৭ সালে America’s Cup Yacht Race জয় করেন।
  • ১৯৯৮ সালে তিনি UN Foundation প্রতিষ্ঠা করেন।
  • জীবনের শেষভাগে তিনি Lewy Body Dementia রোগে আক্রান্ত ছিলেন।
  • টেড টার্নার ৬ মে ২০২৬ সালে প্রয়াত হন।
আজকের কারেন্ট অ্যাফেয়ার্স নোটটি PDF আকারে সংগ্রহ করুন
আজকের PDF ডাউনলোড করুন

*ভবিষ্যতে রিভিশন দেওয়ার জন্য ফাইলটি সেভ করে রাখুন।

Daily Mock Test (9th May 2026)

আজকের খবরের ওপর ভিত্তি করে 20 টি প্রশ্ন

আশা করি, আজকের অর্থাৎ 9th May 2026-এর Daily Current Affairs এবং মক টেস্ট আপনার প্রস্তুতির ক্ষেত্রে সহায়ক হয়েছে। প্রতিযোগিতামূলক পরীক্ষার সাফল্যের চাবিকাঠি হলো নিয়মিত অনুশীলন এবং নিজেকে আপডেটেড রাখা। তাই প্রতিদিন নতুন নতুন তথ্যের সাথে পরিচিত হতে আমাদের এই ওয়েবসাইটটি ( hkstudy1)  নিয়মিত ভিজিট করুন।

উপরে দেওয়া লিঙ্ক থেকে আজকের PDF ফাইলটি ডাউনলোড করে নিজের সংগ্রহে রেখে দিন, যা পরবর্তীতে রিভিশন দিতে আপনার কাজে লাগবে। আজকের মক টেস্টে আপনার স্কোর কত হলো, তা আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।

আপনার প্রস্তুতি আরও মজবুত করতে আমাদের সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলোতে যুক্ত হোন:

Today Current Affairs in Bengali PDF – 9th May 2026 FAQ

9th May 2026 Daily Current Affairs PDF কি ফ্রিতে ডাউনলোড করা যাবে?

হ্যাঁ, hkstudy1 ওয়েবসাইটে 9th May 2026-এর Daily Current Affairs Bengali PDF সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হয়েছে।

এই Current Affairs PDF কোন কোন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ?

এই Daily Current Affairs PDF WBCS, WBPSC, SSC, Railway, RRB NTPC, Group D, Banking, KP, UPSC ও অন্যান্য Competitive Exam-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই PDF কি বাংলায় পাওয়া যাবে?

হ্যাঁ, সম্পূর্ণ Current Affairs PDF বাংলায় সহজ ভাষায় তৈরি করা হয়েছে যাতে বাংলা মাধ্যমের ছাত্রছাত্রীরা সহজে পড়তে পারে।

hkstudy1 থেকে কীভাবে Current Affairs PDF Download করবো?

পোস্টের নিচে দেওয়া PDF Download বাটনে ক্লিক করলেই আপনি সহজে Current Affairs PDF ডাউনলোড করতে পারবেন।

Daily Current Affairs পড়ার সুবিধা কী?

নিয়মিত Current Affairs পড়লে পরীক্ষায় General Awareness ও GK Section-এ ভালো স্কোর করা সহজ হয় এবং সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে আপডেট থাকা যায়।

hkstudy1-এ কি প্রতিদিন নতুন Current Affairs আপডেট করা হয়?

হ্যাঁ, hkstudy1-এ প্রতিদিন নতুন Daily Current Affairs, PDF Notes, Mock Test ও Practice Set নিয়মিত আপডেট করা হয়।



Post a Comment

0 Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!