হেলো বন্ধুরা, 21 June — সারা বিশ্বজুড়ে পালিত হয়েছে আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day)। এই বিশেষ দিনে তোমাদের জন্য নিয়ে এসেছি যোগ দিবসের ইতিহাস, কেন 21 June তারিখ নির্বাচন করা হয়েছে, যোগের গুরুত্ব এবং বর্তমান সময়ে যোগের প্রয়োজনীয়তা নিয়ে একটি বিস্তারিত আলোচনা। প্রাচীন ভারতের এই ঐতিহ্য আজ বিশ্বব্যাপী সুস্থ জীবনযাপনের অন্যতম প্রতীক হয়ে উঠেছে। তাহলে আর দেরি না করে জেনে নেওয়া যাক আন্তর্জাতিক যোগ দিবসের শুরু থেকে বর্তমান পর্যন্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য।
আন্তর্জাতিক যোগ দিবসের ইতিহাস | History of International Yoga Day
প্রতি বছর 21 June তারিখে বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day)। এর উদ্দেশ্য হলো মানুষজনের মধ্যে যোগব্যায়ামের আসল গুরুত্ব তুলে ধরা এবং সুসাস্থ জীবনযাপনে উৎসাহ প্রদান করা।
এই যোগ দিবসের সূচনা কীভাবে হয়?
2014 সালের 27 Sep ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতিসংঘের সাধারণ পরিষদে (UNGA) আন্তর্জাতিক যোগ দিবস পালনের প্রস্তাব রাখেন । তিনি যোগ দিবস কে শুধু শরীরচর্চা নয়, বরং শরীর, মন ও আত্মার মধ্যে ভারসাম্য তৈরির একটি মাধ্যম হিসেবে তুলে ধরেন।
এরপর এই বিশ্বের বহু দেশের সমর্থনে 2014 সালের 11 Dec জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে 21 June আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে ঘোষণা করে।
কেন 21 June যোগ দিবস হিসেবে পালিত হয়?
21 June উত্তর গোলার্ধের বছরের দীর্ঘতম দিন । ভারতীয় ঐতিহ্য ও যোগ দর্শনে এই দিনের বিশেষ আধ্যাত্মিক গুরুত্ব রয়েছে। তাই এই দিনটিকেই আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে বেছে নেওয়া হয়।
প্রথম কবে আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয়?
প্রথম আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয় 21 June 2015 সালে। ভারতে এই দিন ব্যাপকভাবে উদযাপিত হয় এবং লক্ষ লক্ষ মানুষ একসঙ্গে যোগব্যায়ামে অংশগ্রহণ করেন।
যোগের ব্যায়ামের ইতিহাস ও গুরুত্ব
যোগের উৎপত্তি প্রাচীন ভারতে। বহু বছরের পুরোনো এই যোগের মূল লক্ষ্য হলো শরীর, মন ও চেতনার মধ্যে সামঞ্জস্য বজায় রাখা। যোগের মধ্যে বিভিন্ন আসন, শ্বাস-প্রশ্বাসের অনুশীলন এবং ধ্যান অন্তর্ভুক্ত রয়েছে।
বর্তমানে বিশ্বের অনেক দেশে যোগ ব্যায়ামের গুরুত্ব বুজতে পেরে স্বাস্থ্যকর জীবন গড়ে তুলতে পেরেছে । নিয়মিত যোগব্যায়াম মানসিক চাপ কমাতে, শারীরিক নমনীয়তা বাড়াতে এবং সামগ্রিক সুস্থতা বজায় রাখতে সাহায্য করে।
🔵Highlight Of Yoga Day :
- আন্তর্জাতিক যোগ দিবস → 21 June
- ঘোষণা করে → United Nations (UN)
- প্রস্তাব দেন → নরেন্দ্র মোদি
- প্রথম পালন → 2015 সাল
- উদ্দেশ্য → স্বাস্থ্য সচেতনতা ও যোগের প্রসার
- Theme 2026 → "Yoga for Healthy Ageing"
📗আন্তর্জাতিক যোগ দিবসের ইতিহাস সম্পর্কিত কিছু প্রশ্ন
1) আন্তর্জাতিক যোগ দিবস প্রতি বছর কবে পালিত হয়?
2) আন্তর্জাতিক যোগ দিবস পালনের প্রস্তাব কে দেন?
3) কোন সালে আন্তর্জাতিক যোগ দিবস পালনের প্রস্তাব জাতিসংঘে উত্থাপন করা হয়?
4) আন্তর্জাতিক যোগ দিবস কবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়?
5) প্রথম আন্তর্জাতিক যোগ দিবস কবে পালিত হয়?
6) 21 June দিনটি যোগ দিবস হিসেবে নির্বাচিত হওয়ার প্রধান কারণ কী?
7) আন্তর্জাতিক যোগ দিবস কোন সংস্থা ঘোষণা করে?
8) যোগের উৎপত্তি কোন দেশে হয়েছে?
9) যোগ মূলত কোন বিষয়ের মধ্যে ভারসাম্য তৈরির ওপর গুরুত্ব দেয়?
10) আন্তর্জাতিক যোগ দিবস পালনের প্রধান উদ্দেশ্য কী?
11) আন্তর্জাতিক যোগ দিবস 2026 Theme কী ?
আন্তর্জাতিক যোগ দিবস আমাদের মনে করিয়ে দেয় যে সুস্থ শরীর ও শান্ত মন গঠনে যোগ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
যোগ ব্যায়াম আমাদের সবাই কে প্রতিনিয়ত করা উচিত কেবল একটা বিশেষ দিনে নয় । বিশেষ করে যারা পড়াশোনার সাথে যুক্ত আছে বা যারা খুব মানসিক অবসাদে ভুগছে।
আন্তর্জাতিক যোগ দিবসের ইতিহাস – FAQ
আন্তর্জাতিক যোগ দিবস কবে পালিত হয়?
প্রতি বছর 21 June আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয়। এই দিনের উদ্দেশ্য হলো যোগব্যায়ামের গুরুত্ব সম্পর্কে বিশ্বজুড়ে সচেতনতা বৃদ্ধি করা।
আন্তর্জাতিক যোগ দিবস কেন 21 June পালিত হয়?
21 June উত্তর গোলার্ধের বছরের দীর্ঘতম দিন । ভারতীয় যোগ ঐতিহ্যে এই দিনের বিশেষ গুরুত্ব থাকায় আন্তর্জাতিক যোগ দিবস পালনের জন্য এই তারিখটি নির্বাচন করা হয়।
আন্তর্জাতিক যোগ দিবসের সূচনা কীভাবে হয়?
2014 সালে জাতিসংঘের সাধারণ পরিষদে আন্তর্জাতিক যোগ দিবস পালনের প্রস্তাব উত্থাপন করা হয়। পরবর্তীতে বিশ্বের বহু দেশের সমর্থনে 11 Dec 2014 সালে এটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
প্রথম আন্তর্জাতিক যোগ দিবস কবে পালিত হয়?
প্রথম আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয় 21 June 2015 সালে। সেই দিন বিশ্বের বিভিন্ন দেশে যোগব্যায়াম ও সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।
এই তথ্য কোন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ?
আন্তর্জাতিক যোগ দিবসের ইতিহাস ও গুরুত্বপূর্ণ তথ্য WBCS, SSC, Railway, NTPC, WB Police, PSC Clerkship, Group D এবং অন্যান্য Competitive Exam-এর General Knowledge ও Current Affairs প্রস্তুতির জন্য সহায়ক হতে পারে।
