16 April 2026: আজকের বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্স
16 April 2026 Current Affairs in Bengali | MCQ Test 1:
HK STUDY 1 ওয়েবসাইটে 16 April 2026-এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তৈরি এই MCQ টেস্টটি বিভিন্ন competitive exam প্রস্তুতির জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। এখানে বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন ও MCQ দেওয়া হয়েছে, যা WBCS, SSC, Railway, Banking এবং অন্যান্য সরকারি চাকরির পরীক্ষার জন্য অত্যন্ত সহায়ক।
এই ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স MCQ টেস্টের মাধ্যমে আপনি প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর, ঘটনা এবং আপডেটগুলো সহজভাবে রিভিশন করতে পারবেন এবং নিজের প্রস্তুতির মান যাচাই করতে পারবেন। প্রতিটি প্রশ্ন সাম্প্রতিক আপডেটের উপর ভিত্তি করে তৈরি, যাতে আপনি সবসময় আপডেটেড থাকতে পারেন এবং পরীক্ষার জন্য প্রস্তুত থাকতে পারেন।
HK STUDY 1 শিক্ষার্থীদের জন্য সহজ ভাষায়, নির্ভুল এবং পরীক্ষামুখী স্টাডি ম্যাটেরিয়াল প্রদান করে থাকে। নিয়মিত Daily Current Affairs, MCQ, Quiz এবং Mock Test প্র্যাকটিসের মাধ্যমে আপনি পরীক্ষার জন্য আরও ভালোভাবে প্রস্তুত হতে পারবেন এবং আত্মবিশ্বাস বৃদ্ধি করতে পারবেন।
👉 এই MCQ টেস্টটি সম্পূর্ণ করার মাধ্যমে আপনি:
- 16 April 2026 গুরুত্বপূর্ণ Current Affairs দ্রুত রিভিশন করতে পারবেন
- গুরুত্বপূর্ণ প্রশ্নের উপর দক্ষতা বাড়াতে পারবেন
- নিজের দুর্বলতা ও শক্তি চিহ্নিত করতে পারবেন
- সময় ব্যবস্থাপনা (Time Management) উন্নত করতে পারবেন
- পরীক্ষার জন্য আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে
এখনই MCQ টেস্ট শুরু করুন এবং HK STUDY 1-এর সাথে আপনার প্রস্তুতিকে আরও শক্তিশালী করে তুলুন।
1. আর্মি চিফ হিসেবে নিয়োগ :
- Susan Coyle-কে Australian Defence Force-এর প্রথম নারী আর্মি চিফ হিসেবে নিয়োগ করা হয়েছে।
- তিনি জুলাই মাস থেকে তাঁর দায়িত্ব গ্রহণ করবেন।
- অস্ট্রেলিয়ার ইতিহাসে এই প্রথম কোনও নারী এই গুরুত্বপূর্ণ সামরিক পদে অধিষ্ঠিত হচ্ছেন, যা নারী নেতৃত্ব ও সমতার ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
2. ভারত ও যুক্তরাষ্ট্র “Pax Silica” উদ্যোগ :
- ভারত ও যুক্তরাষ্ট্র “Pax Silica” উদ্যোগের অধীনে এবং প্রযুক্তি খাতে পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণে সম্মত হয়েছে।
- এই সহযোগিতার মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং গুরুত্বপূর্ণ খনিজ (critical minerals) ক্ষেত্রেও যৌথ কাজের উপর গুরুত্ব দেওয়া হয়েছে।
- এই বিষয়গুলি নিয়ে আলোচনা হয় ভারতের পররাষ্ট্র সচিব Vikram Misri এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি Jacob S Helberg-এর মধ্যে বৈঠকে।
- বিক্রম মিশ্রি বর্তমানে যুক্তরাষ্ট্রে ৩ দিনের সফরে রয়েছেন।
1. অপারেশন হিম সেতু:
- ভারতের সেনাবাহিনী উত্তর সিকিমে ভূমিধসের পর পর্যটক উদ্ধারে “অপারেশন হিম সেতু” সফলভাবে সম্পন্ন করেছে।
- ভারতীয় সেনার Trishakti Corps “অপারেশন হিম সেতু” শুরু করে লাচেন অঞ্চলে আটকে পড়া পর্যটকদের নিরাপদে সরিয়ে নিতে।
- উত্তর সিকিমের Lachen ও Chungthang-এর মধ্যে সড়ক যোগাযোগ একটি বড় ভূমিধসের কারণে বিচ্ছিন্ন হয়ে যায়, যার ফলে ওই অঞ্চলে যাতায়াতে গুরুতর সমস্যা সৃষ্টি হয়।
2. Allahabad High Court-এর বিচারপতি :
- Allahabad High Court-এর বিচারপতি Yashwant Varma অভিশংসন (impeachment) প্রক্রিয়ার মধ্যেই পদত্যাগ করেছেন।
- বিচারপতি যশবন্ত বর্মা তাঁর পদত্যাগপত্র ভারতের রাষ্ট্রপতি Droupadi Murmu-এর কাছে জমা দিয়েছেন।
- জানা গেছে, তাঁর বাসভবন থেকে পোড়া নোটের স্তূপ (burnt currency notes) উদ্ধার হওয়ার পর তাঁর বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরু হয়। এই ঘটনার পরই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন।
1. বিহারের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা:
- Nitish Kumar 14 April 2026 তারিখে বিহারের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন।
- এরপর Samrat Choudhary বিহারের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন।
1. Reserve Bank of India (RBI) এনবিএফসি (NBFC) :
- Reserve Bank of India (RBI) এনবিএফসি (NBFC) সংস্থাগুলির আপার লেয়ার শ্রেণিবিভাগের জন্য নতুন প্রস্তাব দিয়েছে।
- এই প্রস্তাব অনুযায়ী, যেসব NBFC-র মোট সম্পদের পরিমাণ ₹1 লক্ষ কোটি বা তার বেশি (সর্বশেষ নিরীক্ষিত ব্যালেন্স শিট অনুযায়ী), তাদেরকে “Upper Layer” হিসেবে শ্রেণিবদ্ধ করা হবে।
2. ভারতে খুচরা মূল্যস্ফীতি (Retail Inflation) :
- ভারতে খুচরা মূল্যস্ফীতি (Retail Inflation) মার্চ ২০২৬-এ বেড়ে ৩.৪%-এ পৌঁছেছে ।
- যা ফেব্রুয়ারিতে ছিল ৩.২১%। এই তথ্য প্রকাশ করেছে National Statistics Office।
1. AAKA Space Studio':
- AAKA Space Studio সম্প্রতি মঙ্গল গ্রহে বসবাসের জন্য একটি 3D-প্রিন্টেড রেডিয়েশন শিল্ড তৈরি করেছে, যা এশিয়ার প্রথম বলে দাবি করা হচ্ছে।
- এই রেডিয়েশন শিল্ডটি বিশেষভাবে মঙ্গল গ্রহের ক্ষতিকর মহাজাগতিক বিকিরণ (radiation) থেকে মানুষকে সুরক্ষা দেওয়ার জন্য তৈরি করা হয়েছে।
- এটি 3D প্রিন্টিং প্রযুক্তি ব্যবহার করে বানানো হয়েছে, যা ভবিষ্যতে মহাকাশে বসতি স্থাপনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
1. Exercise Vayushakti-26 -27
- Exercise Vayushakti-26 -27 ফেব্রুয়ারি ২০২৬-এ অনুষ্ঠিত হবে।
- এই মহড়াটি Pokhran Air-to-Ground Range-এ আয়োজিত হবে, যা রাজস্থানের Jaisalmer জেলায় অবস্থিত।
1. “Leading Cricketers in the World” :
- Mitchell Starc এবং Deepti Sharma-কে 2025 সালের জন্য বিশ্বের সেরা ক্রিকেটার হিসেবে নির্বাচিত করেছে Wisden।
- এই সম্মান “Leading Cricketers in the World” নামে পরিচিত, যা প্রতি বছর অসাধারণ পারফরম্যান্সের জন্য ক্রিকেটারদের প্রদান করা হয়।
1. জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় বিজয়ী :
- Banaras Hindu University (BHU) ভারতে অনুষ্ঠিত জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে।
- এই প্রতিযোগিতায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে এবং বিচারালয়ের মতো পরিবেশে তাদের আইনি দক্ষতা ও যুক্তি উপস্থাপন করে।
*ভবিষ্যতে রিভিশন দেওয়ার জন্য ফাইলটি সেভ করে রাখুন।
ডেইলি লাইভ মক টেস্ট (16 এপ্রিল)
আজকের খবরের ওপর ভিত্তি করে ২০টি প্রশ্ন
