Measurement (পরিমাপ) Physics Notes Bengali | SI Units, Errors & Examples

HK STUDY1
0
Measurement (পরিমাপ) Physics Notes Bengali | SI Units, Errors & Examplesট | HK STUDY1

Measurement (পরিমাপ) Physics Notes Bengali | SI Units, Errors & Examples


পদার্থবিদ্যা পরিমাপ নোটস | Basic to Advanced Measurement in Bengali /  MCQ Test 1: 

Physics measurement হল Physics-এর basic foundation। Length, Mass, Time, Temperature থেকে শুরু করে সব physical quantities measure করার সঠিক পদ্ধতি এখানে সহজ ভাষায় explain করা হয়েছে। Students দের জন্য clear concept, SI units, unit conversion, errors in measurement এবং practical examples সহ step-by-step guide পাবেন।

HK STUDY 1 শিক্ষার্থীদের জন্য সহজ ভাষায়, নির্ভুল এবং পরীক্ষামুখী স্টাডি ম্যাটেরিয়াল প্রদান করে থাকে।যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তা আমাদের অনিচ্ছাকৃত , তার জন্য আমরা ক্ষমা প্রার্থী।  Daily Current Affairs, MCQ, Quiz এবং Mock Test প্র্যাকটিসের মাধ্যমে আপনি পরীক্ষার জন্য আরও ভালোভাবে প্রস্তুত হতে পারবেন এবং আত্মবিশ্বাস বৃদ্ধি করতে পারবেন।

👉এই post-এ আপনি পাবেন:

  • Basic থেকে Advanced পর্যন্ত Physics Measurement বিষয়সমূহ
  • SI Units ও Unit Conversion সহজভাবে ব্যাখ্যা
  • Measurement errors ও accuracy concepts পরিষ্কারভাবে আলোচনা
  • সহজ উদাহরণের মাধ্যমে দ্রুত বোঝার সুযোগ
  • School ও competitive exams-এর জন্য গুরুত্বপূর্ণ preparation tips

এখনই MCQ টেস্ট শুরু করুন এবং HK STUDY 1-এর সাথে আপনার প্রস্তুতিকে আরও শক্তিশালী করে তুলুন।

Physical Quantity

1. রাশি : 

যাকে পরিমাপ করা যায়, তাকেই রাশি বলা হয়। পদার্থবিদ্যায় রাশি দুই প্রকার: 

  • স্কেলার রাশি (Scalar Quantity): যার কেবল মান আছে কিন্তু অভিমুখ নেই। উদা: দৈর্ঘ্য, ভর, সময়, কার্য, ঘনত্ব।

  • ভেক্টর রাশি (Vector Quantity): যার মান ও অভিমুখ উভয়ই আছে। উদা: সরণ, বেগ, বল, ত্বরণ, ওজন।

2. Types of Units : 

একক প্রধানত দুই প্রকার: 

  • মৌলিক একক বা মূল একক (Fundamental Units): যে এককগুলি স্বাধীন এবং অন্য কোনো এককের ওপর নির্ভর করে না। যেমন: দৈর্ঘ্য (মিটার), ভর (কিলোগ্রাম), সময় (সেকেন্ড)।

  • লব্ধ একক (Derived Units): এক বা একাধিক মূল এককের সাহায্যে গঠিত একককে লব্ধ একক বলে। যেমন: ক্ষেত্রফল (m^2), বেগ (m/s)।

3. মূল একক (Fundamental Units - SI System) : 

SI পদ্ধতিতে মোট ৭টি মূল একক রয়েছে:

রাশি SI একক
দৈর্ঘ্য (Length)মিটার (m)
ভর (Mass)কিলোগ্রাম (kg)
সময় (Time)সেকেন্ড (s)
তড়িৎ প্রবাহ (Electric Current)অ্যাম্পিয়ার (A)
উষ্ণতা (Temperature)কেলভিন (K)
পদার্থের পরিমাণ (Amount of Substance)মোল (mol)
দীপন প্রাবল্য (Luminous Intensity)ক্যান্ডেলা (cd)

4. একক বিহীন রাশি (Unitless Quantity) : 

যেসব ভৌত রাশি দুটি সমজাতীয় রাশির অনুপাত (Ratio of two similar quantities), তাদের কোনো একক থাকে না। 

  • উদাহরণ: পারমাণবিক গুরুত্ব, আপেক্ষিক গুরুত্ব, কোণ (যদিও কোণের একক রেডিয়ান ধরা হয়, তবে এটি মাত্রাহীন), বিকৃতি (Strain)।

5. ঘনত্ব ও আয়তন (Density and Volume) : 

আয়তন (Volume): কোনো বস্তু যতটা স্থান দখল করে থাকে তাকে তার আয়তন বলে। একক: m^3 (SI), cm^3 (CGS)। 

ঘনত্ব (Density): কোনো পদার্থের একক আয়তনের ভরকে তার ঘনত্ব বলে।  

  • Formula: Density = Mass / Volume (d = m/V)

  • SI একক: kg/m^3, CGS একক: g/cm^3 

6. মাত্রা ও মাত্রীয় সংকেত (Dimension and Dimensional Formula) : 

কোনো ভৌত রাশির এককে মূল এককগুলি (M, L, T) যে ঘাত বা পাওয়ারে থাকে, তাকে মাত্রা বলে।  

ভর = [M], দৈর্ঘ্য = [L], সময় = [T]  
মাত্রীয় সংকেত উদাহরণ:  
ভৌত রাশি Formula মাত্রীয় সংকেত
বেগ (Velocity)সরণ / সময়[LT^-1]
ত্বরণ (Acceleration)বেগ / সময়[LT^-2]
বল (Force)ভর * ত্বরণ[MLT^-2]
কার্য (Work)বল * সরণ[ML^2T^-2]
Data 13Data 14Data 15
ক্ষমতা (Power)কার্য / সময় [ML^2T^-3]

7. বিভিন্ন ভৌত রাশির একক : 

ভৌত রাশি CGS একক SI একক
বল (Force)ডাইন (Dyne)নিউটন (Newton)
কার্য (Work)আর্গ (Erg)জুল (Joule)
চাপ (Pressure)Ba (Barye)পাস্কাল (Pascal)
কম্পাঙ্ক (Frequency)HzHz
ক্ষমতা (Power)Erg/secওয়াট (Watt)
রোধ (Resistance)Stat-ohmওহম (Ohm)
তেজস্ক্রিয়তা (Radioactivity)-বেকারেল (Bequerel)

8. বিভিন্ন ভৌত রাশির ত্রুটি (Errors in Measurement) : 

পরিমাপের সময় যন্ত্রের সীমাবদ্ধতা বা মানুষের ভুলের কারণে যে পার্থক্য তৈরি হয় তাকে ত্রুটি বলে।  

  • Systematic Error: যন্ত্রের যান্ত্রিক ত্রুটির কারণে হয়।

  • Random Error: অনিয়মিত কারণে ঘটে।

  • Absolute Error: প্রকৃত মান ও পরীক্ষালব্ধ মানের পার্থক্য।

1. কয়েকটি ভৌত রাশি : 

গুরুত্বপূর্ণ তথ্য (Important Points for Exams)  

  • আলোকবর্ষ (Light Year): এটি দৈর্ঘ্যের বা দূরত্বের একক (সময়ের নয়)। 1 light year = 9.46 * 10^12 km 

  • পাস্কাল (Pa): চাপের একক। 1Pa = 1 N/m^2    

  • সবচেয়ে বড় দূরত্বের একক: পারসেক (Parsec)। 1 Parsec = 3.26  Light years

  • ব্যারেল (Barrel): তেলের পরিমাণ মাপার একক 1 ব্যারেল = 159 লিটার।

পরিমাপ(ভৌত বিজ্ঞান) নোটটি PDF আকারে সংগ্রহ করুন
PDF ডাউনলোড করুন (Click Here)

*ভবিষ্যতে রিভিশন দেওয়ার জন্য ফাইলটি সেভ করে রাখুন।

পরিমাপ মক টেস্ট

আজকের post এর ওপর ভিত্তি করে ২০টি প্রশ্ন





Post a Comment

0 Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!